ফিলিস্তিনিদের জন্য কানাডা গমন সহজ করতে ভিসানীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার। তিনি বলেছেন, যে সকল ফিলিস্তিনি কানাডায় বসবাস করছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজ্জাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ হাজার পর্যন্ত করছে বলে জানিয়েছেন মিলার।
মন্ত্রী বলেন, আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষ একটি নীতিমালার আওতায় গাজ্জাবাসীর জন্য এই সুবিধা দিওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার।
গাজ্জাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সঙ্গে কানাডার সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন।
সূত্র : আল জাজিরা











