spot_img
spot_img

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সোমবার (৩ মে) এ আহ্বান জানানো হয়।

স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে এমন আবেদন এলো। গাজ্জায় গত আট মাস ধরে চলা গণহত্যায় বিশ্বব্যাপী ইসরাইলের প্রতি ক্ষোভ বেড়েছে।

জাতিসংঘের র‌্যাপোটিউরসহ বিশেষজ্ঞ দল বলছে, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বাধীনতার জন্য তাদের দীর্ঘদিনের লড়াইকে স্বীকার করতে হবে।

একই সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞ দল গাজ্জায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি রাফাতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

তারা বলছেন, দ্বি-রাষ্ট্র গঠনই ফিলিস্তিন ও ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র আন্তর্জাতিক পথ। এছাড়া এই দুই গোষ্ঠীর প্রজন্মের মধ্যে সহিংসতা এড়ানোর একটি মাত্র পথ এটাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ