spot_img
spot_img

অবশেষে ইসরাইলী সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করল জাতিসংঘ

চলমান যুদ্ধে গাজ্জায় সাড়ে ১৫ হাজারের বেশি শিশুকে হত্যার পর অবশেষে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করল জাতিসংঘ।

কালো তালিকায় ইসরাইলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি এক্সে বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ।

সশস্ত্র সঙ্ঘাতে শিশুবিষয়ক জাতিসঙ্ঘের বার্ষিক প্রতিবেদনটিতে ‘শিশুদের বিরুদ্ধে সহিংসতায় পক্ষগুলোর সম্পৃক্ততার’ তালিকা দেয়া হয়। এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকে।

এই তালিকায় রাশিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট (আইএস), আল-শাবাব, তালেবান, আল-কায়েদার মতো সংগঠনও আছে।

গাজ্জার সরকারি হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় উপত্যকায় ১৫,৫৭১টির বেশি শিশু নিহত হয়েছে।

ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জার প্রতি ১০ ফিলিস্তিনি শিশুর ৯টিই ‘ভয়াবহ খাদ্য সঙ্কটে’ রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে।

বিশ্ব খাদ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে, গাজ্জার প্রতি ৫ শিশুর ৪টিই প্রতি তিন দিনে অন্তত এক দিন ‌’পুরো দিন না খেয়ে থাকে।’

সূত্র : মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ