ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী তাদের চার নাগরিককে উদ্ধারের গাজ্জা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে ২১০ ফিলিস্তিনি হত্যা এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। এ সময় তাদের একজন কর্মকর্তাও মারা গেছে বলে জানা গেছে।
শনিবার গাজ্জার সরকারি মিডিয়া অফিস নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে, হামাসের হাতে বন্দী তাদের চার নাগরিককে উদ্ধারের কথা জানায় ইসরাইল।
আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানিয়েছে গাজ্জার মিডিয়া অফিস।
সূত্র : আলজাজিরা











