spot_img
spot_img

মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আজ রোববার (৯ জুন) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একইদিনে শপথ নিয়েছেন নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীও।

এই ৭২ জনের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন ইন্ডিপেনডেন্ট চার্জ। তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি আজ নির্ধারণ করা হয়নি। পরে যে কোনো সময় এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা:

রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, মনোহর লাল খট্টর, এইচডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কিঞ্জরাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ জোশী, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডাভিয়া, জি কিষাণ রেড্ডি, চিরাগ পাসওয়ান, সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতা প্রাও যাদব, জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদা, শ্রীপাদ নায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষাণ পাল, রামদাস আটওয়ালে, রামনাথ ঠাকুর ও নিত্যানন্দ রায়।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ