spot_img
spot_img

গাজ্জা থেকে সেনা প্রত্যাহার ছাড়া অন্তর্বর্তী যুদ্ধবিরতির চুক্তি সম্ভব নয় : হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা গাজী হামাদ বলেছেন, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির চুক্তি অবশ্যই স্থায়ী হতে হবে এবং শত্রু সেনাদেরকে গাজ্জা উপত্যকা থেকে ফেরত নিতে হবে।

হামাসের এই কেন্দ্রীয় নেতা বলেন, গাজ্জা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না।

তিনি আরো বলেন, গাজ্জায়  যুদ্ধবিরতির ব্যাপারে দখলদার সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় হামাস।

হামাসের মৌলিক দাবিগুলো পূরণ হলে ইসরাইলের সাথে পরোক্ষ আলোচনা আবার শুরু হতে পারে বলেও তিনি জানান।

গাজী হামাদ বলেন, “আমরা মধ্যস্থতাকারীদের জানাতে চাই, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং গাজ্জা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয়ে মৌলিক দাবি পূরণ হলে আমরা আলোচনায় ফিরব।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ