spot_img

ড. আফিয়া সিদ্দিকীর মাথায় বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে : ফৌজিয়া সিদ্দিকী

আমেরিকার কারাগারে বন্দি পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সঙ্গে আবারও দেখা করেছেন তাঁর বোন ড. ফৌজিয়া সিদ্দিকী।

সম্প্রতি আফিয়া সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ শেষে করাচিতে ফিরে আসেন তিনি।

করাচি বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফৌজিয়া সিদ্দিকী জানান, আফিয়া গতবারের চেয়ে বেশি দুর্বল ছিল। তার মাথায় বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে।

ফৌজিয়া সিদ্দিকী আরও জানান, সাক্ষাতে আমরা তিন ঘণ্টা ধরে চিৎকার-চেঁচামেচি করে কথা বলতে হয়েছে, মাঝে কাচের দেয়াল ছিল।

তিনি বলেন, পাকিস্তানের আগের ও বর্তমান সরকার সম্পূর্ণভাবে এই অপরাধের সঙ্গে জড়িত, সরকারের কাছে আমার অনুরোধ আফিয়াকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ