spot_img
spot_img

গাজ্জায় আট হাজারেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় গাজ্জার উল্লেখযোগ্য অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়া বর্তমানে উপত্যকাটিতে আট হাজারেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

বুধবার (১২ জুন) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গাজ্জার একটি উল্লেখযোগ্য অংশ এখন বিপর্যয়কর ক্ষুধা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ভূখণ্ডটিতে খাদ্য সরবরাহ বৃদ্ধির প্রতিবেদন থাকলেও, যাদের বেশি প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে বলে প্রমাণ মিলছে না।

টেড্রোস বলেন, গাজ্জায় ৫ বছরের কম বয়সী ৮ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে। অপুষ্টিজনিত কারণে এরই মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৮ জনের বয়সই পাঁচ বছরের কম। নিরাপত্তাহীনতা এবং সহায়তা প্রবেশের অভাবে গুরুতর অপুষ্টিতে আক্রান্তদের জন্য মাত্র দুটি সেবাকেন্দ্র পরিচালনা করা যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ