spot_img
spot_img

হামাসের হামলায় ৫ ইসরাইলি সৈন্য হতাহত

মধ্য গাজ্জায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সৈন্য নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার তারা হতাহত হয় বলে শুক্রবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে।

নিহত দুজন হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) ওমর সামগদা, ২৫ এবং সার্জেন্ট ফাস্ট ক্লাস (রিজার্ভ) সাদিয়া ইয়াকুব দেরাই, ২৭। এছাড়া অন্য তিন সৈন্য আহত হয়।

হামাস বৃহস্পতিবার ওই মর্টার হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, গাজ্জা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সামরিক অবস্থানে তারা হামলা চালায়।

এরফলে গাজ্জায় স্থল হামলা শুরুর পর থেকে ইসরাইলি বাহিনীর নিহতের সংখ্যা দাঁড়াল ৩১৪-এ।

সূত্র : জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ