spot_img
spot_img

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি নয়: হাসনাত

অন্য কোনো রাজনৈতিক শক্তির খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে আলেমদের স্বতন্ত্র রাজনীতি গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।”

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ভোটের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত। নির্বাচন শেষ হলে তারাই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত।

ফ্যাসিবাদী শাসনামলে আলেম সমাজের ওপর নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমদের রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং তারা নানা অত্যাচারের শিকার হয়েছেন।

২০১৩ সালের ৫ মে শাপলা গণহত্যার প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত বলেন, শহীদদের প্রত্যেক পরিবারের বক্তব্য নিয়ে আরও আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন করা উচিত ছিল।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রচার করা হয়েছে যে, দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশের মন্দির ও উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছে, সেই প্রচারণা মিথ্যা ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ