spot_img

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই বাসে আগুন

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই সময় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরপর দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি।

আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ১৫ মিনিটের মধ্যে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ কিংবা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ