spot_img

ছারছীনার পীর মাওলানা মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনার পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত (১৭ জুলাই) ২টার পর রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

ছারছীনার পীর দীর্ঘদিন যাব বার্ধক্য জনিত রোগে ভুগতে ছিলেন। সেন্ট্রাল হাসপাতালের আগে তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ও সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও অনেক নাতি নাতনি রেখে যান।

ছারছীনার পীরের জানাজার নামাজ ১৮ জুলাই রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ