spot_img
spot_img

গাজ্জায় অস্থায়ী হাসপাতালে ইসরাইলি হামলায় ৩৫ ফিলিস্তিনি শহীদ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জার দেইর আল-বালাহ এলাকার সাইয়েদা খাদিজা স্কুলে অবস্থিত অস্থায়ী হাসপাতালে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আজ শনিবার (২৭ জুলাই) গাজ্জার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।

মিডিয়া অফিস জানায়, দেইর আল-বালাহ এলাকায় খাদিজা স্কুলে চার হাজারেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই স্কুল মাঠে স্থাপিত আল আকসা শহীদ ফিল্ড হাসপাতালে আজ বিকেলে ইসরাইলি যুদ্ধবিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে ৩৫ জন নিরীহ নাগরিক শহীদ হন। তাদের মধ্যে ১৫ জনই শিশু এবং ৮ জন নারী।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ