স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে, আর পিঠ দেখাবেন না। যথেষ্ট হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে আহত বিজিবির সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। সেই দিন শেষ হয়ে গেছে।
আওয়ামী লীগ নিয়ে গতকাল দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনও কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত।











