spot_img
spot_img

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

মঙ্গলবার (১৩ আগস্ট) আল-আকসা প্রাঙ্গণে অবৈধভাবে প্রবেশের পর এমন মন্তব্য করেন তিনি। ইসরাইলি মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় ইউরোপীয় কয়েকটি দেশসহ আরব রাষ্ট্রগুলো।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, টেম্পল মাউন্ট (আল-আকসা) সম্পর্কে কোনও মন্ত্রীর ব্যক্তিগত নীতি গ্রহণযোগ্য নয়। এটা জাতীয় নিরাপত্তা মন্ত্রী হোক অথবা অন্য কোন মন্ত্রী। তার এমন মন্তব্যের কারণে আল-আকসার কোনও নীতি পরিবর্তিত হবেনা।

ইসরাইলের মন্ত্রী ইতামার বেন গাভিরের বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, কাতার, সৌদি আরব, মিশর, জর্দান, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ