spot_img
spot_img

আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তী সরকারে

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারে প্রধান উপদেষ্টাসহ এখন পর্যন্ত ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ