জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক শক্তি আমাদের ধর্মীয় পরিচয় ধ্বংস করে দিতে চায়। তারা পাকিস্তানে অর্থনৈতিক যুদ্ধ করতে চায়।
পাকিস্তানের লাক্কি মারওয়াতে এক জনসভায় তিনি এ কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান পাক এস্টাবলিশমেন্টের উদ্দেশ্যে বলেন, তোমার সন্ত্রাসবাদের নামে শুধু আমেরিকার গোলামী করে যাচ্ছো। অথচ, আমেরিকা সন্ত্রাসবাদ সৃষ্টিকারী। আমাদের অর্থনৈতিক ও খনিজ সম্পদ দখল করতে তোমরা আমেরিকার কথায় পাকিস্তান ও উপজাতিদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাও। আমরা এটা হতে দেব না।
মাওলানা ফজলুর রহমান আরও বলেন, ইহুদিবাদীরা বায়তুল মোকাদ্দাস দখল করেছে। অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছে; যার বেশিরভাগই নারী ও শিশু। ১০ হাজারেরও বেশি শহীদ এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে।
তিনি বলেন, গাজ্জার ভাই-বোনদের জন্য আমরা কিছুই করতে পারছি না। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারছি না। কিন্তু তাদের সাহায্যে আওয়াজ তো উঠাতে পারি। তাদেরকে আর্থিক সহায়তা দিতে পারি। তাদের সাথে আমাদের রাজনৈতিক ও নৈতিক সমর্থন রয়েছে।
সূত্র: ডন নিউজ










