spot_img

হাজী সেলিম গ্রেফতার

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ