spot_img
spot_img

৪৪ আফগান নাগরিককে মুক্তি দিল পাকিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ৪৪ জন নাগরিককে পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত এসব আফগান নাগরিকরা এতদিন পাকিস্তানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। তবে বৈধ নথিপত্রের অভাবে তাদেরকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। মুক্তির পর তোরখাম সীমান্ত দিয়ে তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানের করাচিতে আফগান দূতাবাসের কনসুলেট জেনারেল আব্দুল জব্বার তাকহারি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকহারি জানিয়েছেন, “মুক্তিপ্রাপ্ত আফগান নাগরিকদের মধ্যে ২১ জন ছাত্র ছিলেন। বৈধ নথিপত্রজনিত সমস্যা থাকার কারণে তাদের আটক করা হয়েছিল।”

এছাড়াও পাকিস্তান সরকারের প্রতি আফগান শরণার্থীদের সাথে উত্তম আচরণ করার অনুরোধ জানিয়েছেন তাকহারি।

তিনি আরো বলেন, “আমরা পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, যেসব আফগান শরণার্থীদের বৈধ নথিপত্র নেই তাদেরকে গ্রেফতারের পর দয়া করে জেল হাজতে প্রেরণ না করে আফগানিস্তানে ফেরত পাঠান।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ