spot_img

ইলিনয় রাজ্যে সন্ত্রাসী হামলাকারী আমেরিকার সক্রিয় সেনা সদস্য

ইনসাফ | নাহিয়ান হাসান

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিস্টমাস ডে ‘র পরদিন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে সন্ত্রাসী হামলা করে ৩ জনকে হত্যা এবং অপর ৩ জনকে গুরুতর ভাবে জখমি করা সহ অনেক জনসাধারণকে আহত করে দেওয়া অপরাধীকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ইলিনয় রাজ্যের রকফোর্ড শহরের পুলিশ চীফের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এই খবরটি প্রকাশ করে।

খবরে বলা হয়, শনিবার (২৬ ডিসেম্বর) হামলার দিন রকফোর্ড পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও নিরাপত্তার স্বার্থে তার পরিচয় গোপন রেখেছিল। তবে, পরিপূর্ণ তদন্তের পর হামলাকারীর নাম ও পরিচয় প্রকাশ করেছেন রকফোর্ড পুলিশ চীফ ড্যান ও’শিয়া।

তিনি বলেন, বন্দুক দিয়ে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিটি হলেন ৩৭ বছর বয়সী ফ্লোরিডার মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ডিউক ওয়েব।

অপরদিকে, ডিউক ওয়েবের বিরুদ্ধে ৩ জনকে হত্যা ও অপর ৩ জনকে হত্যা চেষ্টার গুরুতর অভিযোগ আরোপ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান উইনিবাগো কাউন্টি স্টেটের অ্যাটর্নি জেনারেল মি: হ্যানলি।

ডিউক ওয়েবের সন্ত্রাসী হামলার মতো গুরুতর অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সে একজন সক্রিয় মার্কিন সেনা সদস্য হওয়ায় রকফোর্ড পুলিশ, মার্কিন সেনাবাহিনীর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানা যায়।

উল্লেখ্য, অন্যান্য দেশগুলোকে নিরস্ত্র করতে ও সন্ত্রাসবাদ দমনের নামে অরাজকতা সৃষ্টিতে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধহস্ত হলেও নিজ দেশের সন্ত্রাসবাদ দমন ও জনসাধারণকে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তারা চরম ব্যার্থ।

তাছাড়া, বিভিন্ন স্থানের পাশাপাশি শহরের স্কুল-কলেজগুলোতে শিশুদের উপর বন্দুক হামলার অহরহ ঘটনায় সরকারের উপর বেজায় ক্ষুদ্ধ মার্কিনীরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ