spot_img

৪৬ দিন ধরে নিখোঁজ মাদরাসাশিক্ষার্থী রফিক

নারায়ণগঞ্জের ফতুল্লা আদর্শ নগর জামিয়া তালিমিয়া মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রফিকুল ইসলাম ৪৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন তার বড় ভাই মুফতী তাজুল ইসলাম ফারুকী।

তিনি জানান, রফিক পহেলা সেপ্টেম্বর সকালে নিজ মাদরাসার উদ্দেশে মাদারীপুর কুলপদ্দী চৌরাস্তাস্থ বোনের বাসা থেকে রওনা হয়। এরপর থেকেই তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, ২২ বছর বয়সী রফিক জামিয়া তালিমিয়ার শরহে বেকায়া শ্রেণীর শিক্ষার্থী।

মুফতী তাজুল ইসলাম ফারুকী বলেন, যদি কেউ আমার ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

নিখোঁজ রফিকুল ইসলাম শরিয়তপুরের চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর বক্তারকান্দী গ্রামের মাওলানা আব্দুল জলীলের ছেলে।

তার স্বজনের সঙ্গে যোগাযোগের নাম্বার: ০১৮৪১-১৬১৫০৬, ০১৭৬২-২৬১২২৭

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ