spot_img

বায়তুল মোকাররামের নবনিযুক্ত খতীবকে জমিয়ত সভাপতির অভিনন্দন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররামের নবনিযুক্ত খতীব প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুল মালেককে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামবাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মাওলানা আব্দুল মালেককে খতীব হিসেবে নিয়োগ দেওয়ায় ধর্মমন্ত্রনালয়কে ধন্যবাদ জানান।

বিবৃতিতে মাওলানা জিয়া উদ্দীন বলেন, মাওলানা আব্দুল মালেক বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম। একজন বিদগ্ধ ফকীহ ও মুহাদ্দিস। তাঁর ইলমী খেদমত আরব আজমে সমাদৃত। বিশ্বের বরেণ্য আলেমদের সাহচর্য তিনি পেয়েছেন। বাংলাদেশের সর্বমহলে তাঁর ব্যাপাক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর নিয়োগের মাধ্যমে জাতীয় মসজিদ একজন যোগ্যতম খতীব পেলো।

নতুন খতীব মাওলানা আব্দুল মালেক জাতীয় মসজিদের মিম্বরে এদেশের আপামর মুসলমানদের ভাষ্যকার হিসেবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা জিয়া উদ্দীন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ