spot_img

রাষ্ট্রপতিকে অবশ্যই চলে যেতে হবে : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবশ্যই চলে যেতে হবে।

রবিবর (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে। এ নিয়ে সবগুলো রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে। তবে কী প্রক্রিয়ায় এই অপসারণ হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।

গত কয়েকদিনে এই নিয়ে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সাথে বৈঠক করেছে দলটি।

এ নিয়ে দ্রুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ