spot_img

বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন বিএনপির যুবদলের নেতারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির বুদাইয়া আল নাসিদ গার্ডেনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল বেনিজুমরা শাখা।

বাহরাইন যুবদলের নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং লিমন আহমেদ ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় অতিথি ছিলেন, বাহরাইন যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ, গেস্ট অব অনার ছিলেন, বাহরাইন যুবদল নেতা হারিজ খলিফা, প্রধান বক্তা হিসেবে ছিলেন যুবনেতা কবির মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, শুভেচ্ছা বক্তব্য দেন ফোরকান আহম্মেদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ