spot_img
spot_img

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

পরে মরিয়ম খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়। পরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে চলতি বছরের ২২ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ