spot_img

প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে (সিওপি-২৯) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। আফগানিস্তানের জলবায়ু ও বিভিন্ন প্রতিকূল অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরাই এই সফরের মূল উদ্দেশ্য।

এই সফরের উদ্দেশ্যে রবিবার (১০ নভেম্বর) কাবুল ছেড়েছেন আফগানিস্তানের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় পরিবেশ সুরক্ষা এজেন্সির (এনইপিএ) প্রধান। সম্মেলনটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের আমন্ত্রণেই সফরটি করছে আফগান প্রতিনিধি দল। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মতিউল হক খালিস বলেন, “তালেবান সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের সম্মেলনে প্রথমবারের মত আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য এটি বড় ধরনের সুযোগ।”

তিনি আরো বলেন, “এই সফরের উদ্দেশ্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে (সিওপি-২৯) যোগ দেওয়া। যেখানে বিশ্বের কাছে দেশের জলবায়ুর পরিবর্তন ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরবে আফগান প্রতিনিধি দল।”

উল্লেখ্য, আজ ১১ নভেম্বর বাকুতে জাতিসংঘের আয়োজনে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন। যা ২২ নভেম্বর পর্যন্ত চলবে। এই সম্মেলনে অংশ নিচ্ছে বিশ্বের মোট ১৯৮ টি দেশ।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ