ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে এবং কয়েকটি এলাকায় তিন দিনের কারফিউ জারি করেছে। নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া রাজধানী ইসলামাবাদে আরও দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে এবং সহিংসতা আরও বাড়ার আশঙ্কা আছে।
সূত্র: আল জাজিরা











