সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশে বুধবার একটি যাত্রীবাহী বাসে হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।
হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।
এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর বিবিসির।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য আইএসকে দায়ী করেছে। তারা বলছে, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ থেকে ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।












