spot_img

আসাদের পতনে তাহরিরুশ শামকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে ব্রিটেন

সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদ সরকার, ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও পূর্ণ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে ইউকে (ইউনাইটেড কিংডম) বা যুক্তরাজ্য।

সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বিবিসিকে একথা জানান।

তিনি বলেন, আসাদ সরকারের পতনে এতে নেতৃত্ব দেওয়া ইসলামী উগ্রবাদী গোষ্ঠী হাইআতু তাহিরিরিশ শামকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে আমাদের সরকার।

তিনি আরো বলেন, এতদিন পানির তরলতার ন্যায় সীমাহীন ভঙ্গুর ছিলো দেশটির অবস্থা। এই পরিবর্তন (আসাদের পতন ও ইসলামপন্থীদের উত্থান) যদি সেখানে স্থিতিশীলতা নিয়ে আসে তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি হবে যুক্তরাজ্য সরকারের তুলনামূলক তড়িৎ সিদ্ধান্ত।

আল কায়েদার সাথে অতীত সম্পর্কের জেরে এই গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু এর নেতা আবু মুহাম্মদ জুলানী যিনি বর্তমানে নিজেকে আহমদ আশ-শারা’ নামে পরিচয় দিয়ে থাকেন, ২০১৬ তে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। পূর্বের বিভিন্ন উগ্র মতবাদ থেকে ফিরে এসেছেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য সহনশীলতার প্রতিশ্রুতিও দিয়েছেন। সংখ্যালঘুদের সুরক্ষা, মানুষের অধিকারকে সম্মান করার বিষয়ে কিছু সঠিক কথা বলছেন। যার বাস্তবতা সামনের দিনগুলোতে আমরা তা দেখতে পাবো বলে বিশ্বাস করি।

এছাড়াও বলেন, আসাদ সরকারের পতন ও শাসনের অবসানে প্রধানমন্ত্রী স্যার কির স্টারমার সিরিয়াবাসী ও বিদ্রোহীদের স্বাগত জানালেও এতে নেতৃত্ব দেওয়া এইচটিএসের (হাইআতু তাহরিরিশ শামের) সাথে আমাদের সরকার কোনো ধরণের যোগাযোগ করতে পারছে না। কেননা ২০০০ সনের সন্ত্রাস আইন অনুযায়ী, কেউ যদি সন্ত্রাসবাদ ঘটায়, এতে অংশগ্রহণ করে, ক্ষেত্র প্রস্তুত করে, তা প্রচার বা উৎসাহিত করে তবে স্বররাষ্ট্র সচিব তাকে কিংবা সংশ্লিষ্ট দল,গোষ্ঠী ও সংগঠনকে নিষিদ্ধ করতে পারেন। অনুরূপভাবে সন্ত্রাসবাদের ক্ষেত্রে উদ্বেগ হয়ে দাঁড়ালেও তিনি নিষিদ্ধ করতে পারেন।

সন্ত্রাসী তালিকাভুক্ত নিষিদ্ধ দলের সাথে যুক্ত হওয়া, তাদের যেকোনো ধরণের কর্মকাণ্ডের সমর্থন করাও বস্তুত ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। তাই দলটির সাথে বৈঠকেও যেতে পারছে না যুক্তরাজ্যের সরকার।

তবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ (MI6) এর সাবেক প্রধান স্যার জন সাওয়ারস স্কাই নিউজকে বলেছেন, নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্য যদি এইচটিএসের সাথে মিলিত হতে না পারে তবে এটি খুবই হাস্যকর হবে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ