spot_img
spot_img

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন। অথচ ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য এই ইসলামী ব্যাংকগুলোকেই বেছে নিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল। তবে বর্তমানে এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ