spot_img
spot_img

ইসলামের ভিত্তিতে সকলে মিলে সুন্দর দেশ গড়ে তুলব : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বার বার বাংলাদেশকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই, সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম।

শুক্রবার (৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেওয়া।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চব্বিশের নির্বাচনে যেভাবেই হোক সরকার গঠন করেছিল। বর্তমানে এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। এ উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তা সফল করতে পারেনি। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পক্ষে একটি অবস্থান তৈরি করার যে ক্ষেত্র হয়েছে, যা আগে কখনো হয়নি। সেদিন এক প্রবাসীর সঙ্গে কথা বলছিলাম তিনি কথায় কথায় বললেন যে, বিদেশে এতো সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ও নিয়মনীতি থাকলেও বাংলাদেশে কেবলই অরাজকতার রাজত্ব । এর কারণ হিসেবে আমি বলতি চাই, বিগত দিনে যারা দেশ শাসন করেছে, তারা কেউ নিজেদের জনদরদি হিসেবে প্রমাণ করতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ