spot_img
spot_img

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ফেব্রুয়ারিতে আমেরিকা যাচ্ছেন মোদি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে তাদের বৈঠক হতে পারে বলে দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় তৈরি ভারতের নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধি এবং একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আজ সকালে মোদির সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।

ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব।’

গত আমলে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে গিয়েছিলেন। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ