spot_img
spot_img

পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি পেল আফগান নারীরা

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নারীদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে উচ্চশিক্ষার অনুমতি দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। যার মধ্যে অন্যতম হল মাহরাম সঙ্গে রাখা।

সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের পত্রিকার দি এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সরকার কর্তৃক এই অনুমতির পর পাকিস্তানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী অংশ নেন। এছাড়া আফগানিস্তানে থাকা নারীদের জন্য রাখা হয়েছে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ।

আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানিয়েছেন, আল্লামা ইকবাল স্কলারশিপের অধীনে প্রায় ২১ হাজার আফগান শিক্ষার্থী আবেদন করেছেন, যার মধ্যে এক হাজারেরও বেশি নারী। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন দুই হাজার শিক্ষার্থী বাছাই করবে, যেখানে নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত। এছাড়া, তালেবানের শর্ত মানতে অভিভাবকদের ভিসা দেওয়ার বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ ও দি এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ