প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। চিকিৎসা নিয়ে খানিকটা সুস্থবোধ করেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সারজিস লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার ও নুসরাত তাবাচ্ছুমকে।
হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। “ধুলায় মেশাও তারাতরি ৩২ এর দালানবাড়ি” এমিই লেখা এক ছবি পোস্ট দিয়ে মাহিন সরকার লিখেন, সারা বাংলাদেশ থেকে ওদের নামনিশানা মুছে ফেলা হোক। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমোন্নোয়ক (সমন্বয়ক) ছিহ!











