spot_img
spot_img

এবার বরিশালে ভাঙা হচ্ছে হাসিনার ভাগ্নে সাদিক আব্দুল্লাহর বাড়ি

ফেসবুকে ঘোষণা দিয়ে হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার পর ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়ির দেয়াল ভেঙে বুলডোজার প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ছাত্র-জনতা সেনাবাহিনীর সদস্যদের “ছাত্রলীগের দালাল” আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ