spot_img
spot_img

মুজিবের ধানমণ্ডি ৩২ নাম্বার ভাঙা বাড়িতে আনা হয়েছে গরু; হবে ভূরিভোজ

রাজধানীর ধানমণ্ডি ৩২ নাম্বারে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি গরু এনেছেন উৎসুক জনতা। গরু জবাই করে সেখানে ভূরিভোজ করা হবে বলে জানিয়েছে উপস্থিত ছাত্র-জনতারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই গরুটি আনতে দেখা যায়। এ সময় হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরু দিয়ে কী বার্তা দিতে চায় তারা এমনটা জানতে চাইলে উপস্থিত জনগণ বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো ধর্ম থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ