spot_img
spot_img

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির চট্টগ্রাম বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘোষণাটি গুজব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক প্লাটফর্মে হামলার ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় সংঘটিত হওয়ার কথা।

তবে পুলিশ বলেছে এ ঘোষণা গুজব। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, নওফেল ও রনির বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব। আমরা ঘটনাস্থলে টিম মোতায়েন করেছি। সেখানে সবকিছুই স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে নুরুল আজিম রনি ওই পোস্টের এক কমেন্টে লিখেছেন, সারা বাংলাদেশে প্রথমে কারও ঘর ভাঙচুর করলে সেটা আমারই ঘর। তারিখটা হচ্ছে ১৬ জুলাই। এরপরেও তোদের খায়েশ মিটে নাই। যা বাকি আছে ভেঙে ফেল। তবে মনে রাখিস আমি ফিরবই, আমরা ফিরবই। তবে এলাকাবাসীর রোষানলে কেউ মরে গেলে আমি দায়ী না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ