spot_img
spot_img

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়ি

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুলডোজার দিয়ে এ বাড়িটি ভেঙে ফেলা হয়।

ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা ‘বোরকা শামীম পলাইছে, দিল্লি না ঢাকা, স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুরে ভবনটি ভেঙ্গে ফেলার বিষয়ে জানান দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

দেখা যায়, সন্ধ্যায় হাজারো মানুষ জড়ো হতে থাকে চাষাঢ়ায়। প্রথমে নিচের অংশ থেকে ভাঙ্গা শুরু করলেও পরে বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। বাড়ির ভেতরের অংশে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় মহানগর বিএনপির সদস্য সাচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরে। তিনি বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ