spot_img
spot_img

ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ