spot_img

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত : মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, প্রকাশ্য দিবালোকে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা মোটেও প্রত্যাশা ছিলো না। দেশের সিংহভাগ জনগোষ্ঠীর সমর্থন পেয়ে এ সরকার কেন অপরাধ দমন করতে পারছে না তা নিয়ে জনমনে নতুন করে প্রশ্নের উদ্রেক হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নগর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেম, আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ষড়যন্ত্রকারীরা একেক সময় একেক পোশাকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখন চুরি, ডাকাতি আর ধর্ষণের মতো ভয়াবহ পোশাকে তাদের আবির্ভাব হয়েছে। এদেরকে কঠোরহস্তে দমন করতে হবে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ নজরুল ইসলাম খোকন, মুফতী আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দীন, প্রভাষক শফিকুল ইসলাম শাহিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ