spot_img
spot_img

ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিকে’ স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাগত জানান দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে, যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে।’

নতুন রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাজনীতি একটি কঠিন বিষয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিতক করে। একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিংগাপুরসহ নানা দেশে দেখেছি। এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে।

তিনি জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ