spot_img

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে পারব, নির্বাচন তত দ্রুত, ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। সংস্কারের পরিধি বেশি হলে আরও কয়েক মাস সময় লাগতে পারে,’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

ড. ইউনূস বলেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতির সংস্কার করা এখন দেশের জন্য অগ্রাধিকার।

তিনি বলেন, ‘অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। এটা যেন ১৬ বছর ধরে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে গেছে এবং আমরা এখন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি।’

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ