spot_img

২০ বছরের বেশি সাজা ভোগ করা বয়োবৃদ্ধ কারাবন্দিদের মুক্তির দাবি মাওলানা মীর ইদরীসের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ বছরের বেশি সাজা ভোগ করা বয়োবৃদ্ধ কারাবন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেকেই মুক্তি পেলেও প্রকৃতভাবে সাধারণ বন্দিরা সেই সুবিধা পাননি। ফলে বহু বয়োবৃদ্ধ কয়েদি কারাগারে অমানবিক জীবনযাপন করছেন। গত ১৬ ডিসেম্বরেও চিরাচরিত এই নিয়ম কার্যকর হয়নি, যা বন্দীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিগত কয়েক বছর ধরে বিশেষ দিবসগুলোতে দীর্ঘদিন সাজা ভোগ করা বন্দিদের মুক্তি দেওয়ার নজির থাকলেও এবার সেটি কার্যকর হয়নি বলে অভিযোগ করে মাওলানা ইদরীস বলেন, ২৪-এর জুলাই বিপ্লবের পর ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে ২০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বয়োবৃদ্ধ কয়েদিরা সাধারণ ক্ষমার আওতায় মুক্তির আশায় ছিলেন। কিন্তু অদৃশ্য কারণে এবার সেটি কার্যকর হয়নি।

তার মতে, মানবিক দৃষ্টিকোণ থেকে যেসব বন্দির বয়স বেশি ও যারা ইতোমধ্যে দুই দশকের বেশি সময় কারাগারে কাটিয়েছেন, তাদের মুক্তি দেওয়া উচিত।

তিনি বলেন, বয়োবৃদ্ধ বন্দিরা অসুস্থ, অনেকেই শারীরিকভাবে চলাফেরা করতে পারেন না। মানবিক কারণে অন্তর্বর্তী সরকার যেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়।

আশা প্রকাশ করে তিন আরও, আমরা আশা করি, ঈদের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ