spot_img
spot_img

ইনসাফ সাংবাদিকতা কোর্সে ভর্তি চলছে, ক্লাস শুরু শুক্রবার

ইনসাফ সাংবাদিকতা কোর্সের ১০ম ব্যাচে ভর্তি চলছে। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নিয়মিত ক্লাস।

১০ম ব্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দুটি ফ্রি সাংবাদিকতা কর্মশালার আয়োজন করেছে ইনসাফ। কর্মশালাগুলোতে তরুণদের আগ্রহ ও অংশগ্রহণের পর এবার শুরু হচ্ছে মূল প্রশিক্ষণ কার্যক্রম। আগের ব্যাচের অভিজ্ঞতার আলোকে এবারের কোর্সকে আরও বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণনির্ভর করে সাজানো হয়েছে।

কোর্সে ঘটনা ও বক্তব্য থেকে পূর্ণাঙ্গ সংবাদ তৈরি, তথ্য সংগ্রহ ও যাচাই, সহজ ও স্বাভাবিক সংবাদভাষায় লেখা, সংবাদে ন্যারেটিভ বোঝা, মুসলিমদের বিষয়ে ভুল ন্যারেটিভ শনাক্ত করা, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংবাদ নিয়ে কাজ এবং বিদেশি সূত্র থেকে বাংলায় সংবাদ তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

পাশাপাশি সংবাদ পাঠ, ভয়েসওভার এবং ক্যামেরার সামনে সংবাদ উপস্থাপনের প্রাথমিক প্রশিক্ষণও থাকবে।

এবারের ব্যাচে রয়েছে ২০ হাজার টাকার ‘আল্লামা বাবুনগরী রহ. জার্নালিজম স্কলারশিপ’। এর আওতায় ২০ হাজার টাকার পুরো কোর্স ফি মওকুফ থাকবে। ভর্তি হতে শিক্ষার্থীদের শুধু নির্ধারিত ভর্তি ফি দিতে হবে। আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতেও ছাড়ের সুযোগ রয়েছে।

প্রতি শুক্রবার বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স শেষে থাকবে চূড়ান্ত পরীক্ষা ও সনদ। যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইনসাফে এক বছর মেয়াদি ইন্টার্নশিপের সুযোগও থাকবে।

আগামী শুক্রবার থেকে ক্লাস শুরু হওয়ায় সীমিত আসনে আগ্রহীদের দ্রুত ভর্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইনসাফ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ