spot_img

গাজ্জায় ইসরাইলি আগ্রসনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার (২১ মার্চ) বাদে জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনির,কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওলানা ফয়সল বিন তাজ,মহানগর হেফাজত নেতা মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ,বায়জিদ থানা সভাপতি মাওলানা নুরুন্নবী ও মাওলানা সোহাইল।

সমাবেশে বক্তারা বলেন,সেহেরির প্রস্তুতির সময় গাজায় বোমা হামলা করে ৪০০ নারী শিশুকে শহীদ করা হয়েছে।যা বর্বর ও মানবতাবিরোধী অপরাধ।
এবং ভারতে পথেঘাটে মুসলমানদের হেনস্তা করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

নেতারা আরও বলেন, ভারত ও ইসরাইলি পণ্য বয়কট করতে হবে। জেহাদের প্রথম সূচনা পণ্য বয়কট করা এবং নেতানিয়াহুর উত্তরসূরি শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে।

এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ