কোভিড-১৯ এ বিপর্যস্ত ব্রাজিলে ইতিমধ্যে করোনায় মৃত্যু দুই লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার (০৮ জানুয়ারি) বিকাল ৪ টা পর্যন্ত করোনাভাইরাসে ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯৮ জনের।
বৃহস্পতিবার একদিনে নতুন করে ৮৭ হাজার ১৩৪ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৫৫ জন।
শুরু থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।










