spot_img

করোনায় মারা গেলেন পোপের ব্যক্তিগত চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক মারা গেছেন।

শনিবার (৯ জানুয়ারি) ভ্যাটিকানের সংবাদমাধ্যম এল ওজারভেতর এ তথ্য জানিয়েছে।

ড. ফ্যাব্রিজিও সকোরসি ২০১৫ সাল থেকে পোপের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

২৬ ডিসেম্বর রোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সকোরসিকে। পোপের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ ঠিক কবে হয়েছিল তা জানা যায়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ