spot_img
spot_img

আগামী বছরের জুনের পর আর নির্বাচন পেছাবে না : প্রেস উইং

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পর আর পেছাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘এটা (নির্বাচন) আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০–এর পরে যাবে না।’

রোববার (১ জুন) বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাপান সফর ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানন।

এদিকে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ