spot_img
spot_img

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত; প্রথম জামাত সকাল ৭টায়

আগামী শনিবার (৭ জুন) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা, নয়টা, দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ