spot_img
spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শনিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য়। দুই পক্ষের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস-কে এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতের একটি মুহূর্তের ছবি প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ